ঢাকাThursday , 29 May 2025

সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল


চকরিয়া প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা যুবদল।

বুধবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় চকরিয়া শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি,চকরিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এ এম ওমর আলী।

বিক্ষোভ মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে এ এম ওমর আলী বলের,বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচাইতে মেধাবী ও প্রতিভাবান নেতৃত্ব। একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে এই মেধাবী ও প্রতিভাবান নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ধরনের হীন প্রচেষ্টা চালিয়ে সালাহউদ্দিন আহমেদ কে দাবিয়ে রাখা যাবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিক্ষোভ মিছিল টি চকরিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ অসংখ্য যুবদল নেতাকর্মীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।