
চকরিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা যুবদল।
বুধবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় চকরিয়া শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি,চকরিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এ এম ওমর আলী।
বিক্ষোভ মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে এ এম ওমর আলী বলের,বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচাইতে মেধাবী ও প্রতিভাবান নেতৃত্ব। একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে এই মেধাবী ও প্রতিভাবান নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ধরনের হীন প্রচেষ্টা চালিয়ে সালাহউদ্দিন আহমেদ কে দাবিয়ে রাখা যাবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল টি চকরিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ অসংখ্য যুবদল নেতাকর্মীগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2026 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.