ঢাকাThursday , 3 July 2025

চকরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই

Link Copied!

চকরিয়া সংবাদদাতা


কক্সবাজারের চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাজার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার নুরুল ইসলাম, সাইফুদ্দিন, মো. আসফাক উদ্দিন, রবিউল আলম, মো. নাছির উদ্দীন, মো. সরওয়ার আলম, মো. আবু তাহেরের বাড়ি সম্পুর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, সাত বাড়ি পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল ও দুটি কম্বল, দুই বান টিন ও ৬ হাজার টাকা করে প্রদান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।