
।।মোহাম্মদ উল্লাহ।।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়া হারবাং এলাকায় গয়ালমারা নামক স্থানে হানিফ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। এসময় আরো কমবেশি ৩০জন যাত্রী আহত হয়। ৪জুলাই রাত ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারুক (২৭) পিতা: মো: সালাম, গিলাতলী হোয়াইকং, থানা টেকনাফ জেলা কক্সবাজার অপরজন হল নোয়াখালী জেলার বায়তুল আশ্ররাফ, তাজমহাতপুর, সোনাপুর সদর থানা এলাকার আশরাফুল এর ছেলে শেখ ওবায়দুল এনাম(১৯)।
এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। অপর যাত্রীর লাশ বাসের নিচে চাপা পড়ে ছিল।
গুরুত্বর আহতদের উদ্ধার করে চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা-পুলিশ। রাত তিনটার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়।
খাদে পড়া যাত্রীবাহী বাসটিতে চালক-সহকারীসহ ৩৮জন যাত্রী ছিল বলে জানা গেছে। বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এমনটি জানান, বাসের আহত একজন যাত্রী।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চিরিংগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2026 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.