পেকুয়ায় গণমিছিলে বিএনপি নেতা নুরুল আবছার বদুর নেতৃত্বে বিশাল মিছিল
পেকুয়া প্রতিনিধি:
৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পেকুয়া উপজেলা বিএনপির সদস্য ও রাজাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি ইউপি সদস্য নুরুল আবছার বদু'র নেতৃত্বে শতাধিক গাড়ি বহরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন।
বিকাল ৩ টার দিকে এবিসি আঞ্চলিক মহা সড়কের বারবাকিয়া পেকুয়া সংযোগ সেতুর উপর থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এসে মিলিত হয়।
মিছিলের অগ্রভাগে পেকুয়া উপজেলা বিএনপির সদস্য নুরুল আবছার বদু, রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জাফর আলম সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনছার উল্লাহ, কৃষকদল আহবায়ক এস এম আমিন উল্লাহ সহ হাজার হাজার বিএনপি ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবকদল শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুল আবছার বদু বলেন, ছাত্রদলের তাজা প্রাণ শহীদ ওয়াসিমের জীবন ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের বাধভাঙ্গা উচ্ছাস। রাজাখালীর সর্বস্থরের জনগণ আগামী নির্বাচনে সালাহউদ্দিন আহমেদকে বিজয় করতে সবকিছু ত্যাগ করবে।
যারা আমাদের প্রিয় নেতা সালাহউদ্দীন আমহদেকে নিয়ে ষড়যন্ত্র করছে কখনো তাদের ষড়যন্ত্র সফল হবে না।এদেশে সালাহউদ্দীন যদি একটা কলাগাছ দাড় করিয়ে বলে এটা আমার প্রার্থী সে এমপি হবে। এদেশে সালাহউদ্দীনের বিকল্প কেউ নাই। সালাহউদ্দীন আহমদ মাটি ও মানুষের নেতা।
সালাহউদ্দীন আহমদের জন্য আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ উল্লাহ
Copyright © 2026 NewsPost24.Net ।। নিউজ পোস্ট২৪.নেট. All rights reserved.