ঢাকাSunday , 1 June 2025

উখিয়ায় মানবজমিন প্রতিনিধিসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সমালোচনার ঝড়

Link Copied!

নিউজ পোস্ট২৪.নেট, ডেক্স।।


উখিয়ায় ‘ভিজিএফ চাল’ নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে ‘মানহানি’র মামলা করেছেন কক্সবাজারের উখিয়ার এক ইউপি সদস্য। গত ২৮শে মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য সৈয়দ হামজা। মামলায় দৈনিক মানবজমিনের উখিয়ার স্টাফ রিপোর্টার ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সারোয়ার আলম শাহীন, সময়ের কন্ঠস্বরের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ সহ ৬ জন’কে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে মামলাটি ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি করেছেন উখিয়া প্রেসক্লাব, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরাও জানাচ্ছেন প্রতিবাদ।


সুত্র: মানবজমিন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।