ঢাকাSunday , 8 February 2026

চকরিয়ার ১৩০ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ণ ক্যামেরা স্থাপন

Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করার জন্য চকরিয়া থানায় ডকিং স্টেশন চালু ও ১৩০টি বডিওর্ন ক্যামেরার সংযোগ স্থাপন করেছে।
৭ ফেব্রুয়ারি (শনিবার) চকরিয়া থানায় এ উপলক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, নির্বাচনে যাতে কোনোপ্রকার অঘটন না ঘটে সে ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছে। চকরিয়া উপজেলার ১৩০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৫টি কেন্দ্র গোলমাল হয়নি সেগুলোতে সাধারণ হিসেবে অভিহিত করা হয়েছে।
ওসি আরো জানান, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর একই রকমের আলাদা নজরদারি ব্যবস্থা থাকবে যার লিংক উপজেলা, জেলা, জোন, বাহিনী হেডকোয়ার্টার ছাড়াও নির্বাচন কমিশন থেকেও রিয়েল টাইম মনিটরিং সম্ভব হবে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র এলাকার প্রত্যেকটি জনপদের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার আশ্বাস প্রদান ও সচেতনতা বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি মনির হোসেন আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে চকরিয়ায় কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।